
হাজারীবাগ গার্লস স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান। অর্ধশতকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি মেয়েদের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে।শুধু পাঠদান নয় বরং সহশিক্ষা কার্যক্রমেও বেশ অগ্রগামী। মেয়েদের সুরক্ষা, শিক্ষা ক্ষেত্রে উন্নত পরিবেশের নিশ্চয়তার পাশাপাশি দক্ষ শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভীত বেশ দৃঢ়ভাবে গড়ে উঠেছে। ফলে অভিভাবকগন সন্তানদেরকে বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্বাচ্ছন্দবোধ করেন।
পুরাতন ধাকার স্বল্প আয়ের মানুষের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে হাজারীবাগ গার্লস স্কুল এন্ড কলেজ একটি বাতিঘর। একটি মেয়ে শিশুও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে বিষয়টা প্রাধান্য দিয়ে সবার জন্য বিদ্যালয়ের শিক্ষার দ্বার উন্মুক্ত। অনেক শ্রমজীবী মানুষ রয়েছেন যাঁদের সন্তানদেরকে বিনা বেতনে পড়ার সুযোগসহ সম্ভাব্য শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান করেন।
বিদ্যালয়ের সকল শ্রেণীর পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। নতুন কারিকুলামের সাথে শিক্ষার্থীরা বেশ চমৎকারভাবে খাপ খাইয়ে নিয়েছে। ফলে আনন্দের সাথ ভিন্ন মাত্রায় এগিয়ে যাচ্ছে পাঠদান প্রক্রিয়া। সর্বোপরি পরিচালনা পরিষদের আন্তরিকতা, উদার দৃষ্টিভঙ্গি ও শিক্ষার মানোন্নয়নে দূরদর্শী পরিকল্পনা প্রতিষ্ঠানকে দান করেছে এক ভিন্ন মাত্রা।
সকলের সহযোগিতা ও আন্তরিকতায় উত্তরোত্তর এ প্রতিষ্ঠানের মান আরো বৃদ্ধি পাবে- এ প্রত্যাশা ব্যক্ত করছি ।
শুভকামানায়--
এস এম আমান-উর-রশিদ
অধ্যক্ষ
হাজারীবাগ গার্লস স্কুল এন্ড কলেজ